সুষম খাবারে শিশুর দ্রুত বিকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস থেকে এক বছর বয়সী যেসব শিশু উচ্চমাত্রার শর্করা, চর্বি, প্রোটিন ও দুগ্ধজাত খাবার খায়, তাদের ওজন ও উচ্চতার ভারসাম্য সূচকে (বিএমআই) দ্রুত উন্নতি হয়। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার এ তথ্য জানিয়েছেন একদল গবেষক। তাঁদের পরামর্শ, প্রাপ্তবয়স্ক অবস্থায় সুস্থ থাকতে চাইলে শিশুকে জন্মের প্রথম বছর থেকেই সুষম খাবার দিতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খেলে শিশু পরে মুটিয়ে যাওয়া থেকে রেহাই পাবে। একই ধরনের খাবার দীর্ঘদিন ধরে খাওয়াতে থাকলে শিশু তাতে আসক্ত হয়ে পড়বে, এমনকি বড় হয়েও। তাই শিশুর খাবারে বৈচিত্র্য আনুন। স্বাদ একটু কম হলেও শাকসহ হরেক রকমের স্বাস্থ্যকর খাবার তার মুখে তুলে দিন। আইএএনএস|