দিন দিন বাড়ছে পরিবেশদূষণ। এর ফলাফল হচ্ছে ভয়াবহ। এই দূষণের কারণে খুব ধীরে ধীরে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে সবাই। এ বিষয়টি ভালোভাবে বোঝা যাবে ম্যাডমেথিক্স গেমসে। যেখানে প্রথমে দেখা যাবে, একটা শান্ত শহর; এখানে লোকজন নিজেদের মতো করে সুস্থ পরিবেশে বসবাস করছিল। হঠাৎ সেখানে তৈরি হলো বিশাল এক কারখানা। প্রথম দিকে কিছু না হলেও কয়েক দিন পরই ধীরে ধীরে বদলে যেতে শুরু করল শহরের লোকজনের আচার-আচরণ। একসময় সবাই বুঝতে পারল, এ কারখানা থেকে বের হওয়া বিষাক্ত দূষিত বর্জ্য মানসিকভাবে পুঙ্গ করে ফেলছে শহরের বাসিন্দাদের। এই বিপদ থেকে শহরবাসীকে বাঁচানোর জন্য এক বিজ্ঞানী আবিষ্কার করে নতুন এক যন্ত্রের। যার মাধ্যমে বিভিন্ন অঙ্কের সমীকরণের মাধ্যমে সুস্থ করে তোলা যাবে। তবে এ জন্য গেমারকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল, জটিল, একপদী, বহুপদী সমীকরণ জানতে হবে। প্রতিটি অঙ্কের সমাধান করতে পারলে সব রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আর যদি অঙ্কের সমীকরণ ভুল করেন, তাহলে রোগী বিদ্যুৎ-শকের কারণে আরও বেশি পাগল হয়ে যাবে। এ কারণে অঙ্ক না জেনে কোনোভাবেই গেমসটি খেলা যাবে না। গেমসে ছয়টি লেভেল আছে। একটি থেকে আরেকটি লেভেল বেশি কঠিন। এ জন্য একটু সাবধানে খেলতে হবে। এই গেমসটি খেলা যাবে www.champs21.com সাইটে। সাইটে গেমসটি ছাড়াও রয়েছে গেমসের আকর্ষণীয় ওয়ালপেপার ও স্ক্রিন সেভার। এই গেমসের গ্রাফিকস এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় তার মাঝে হারিয়ে যাওয়া যাবে নিবিড়ভাবে। মনে হবে, আপনি নিজেই যেন গেমসটির চরিত্র। এর ব্যাকগ্রাউন্ডে থ্রিলিং সাউন্ড যোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে গেমসটি খেলার জন্য খুবই আনন্দদায়ক।