সুস্থ ত্বক চাইলে 'চিনি কম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনিযুক্ত খাবার
চিনিযুক্ত খাবার

দুর্বলতা কিংবা আকস্মিক শারীরিক অসুস্থতা কাটাতে অনেককেই তড়িঘড়ি করে মিষ্টি-জাতীয় খাবার খেতে দেখা যায়। এই অভ্যস্ততা যেন সর্বজনগ্রাহ্য। কিন্তু ত্বক সুস্থ রাখতে চাইলে এ অভ্যাস থেকে সাবধান থাকতে হবে। সম্প্রতি এমন তিনটি ভুল খাদ্যাভ্যাস ছাড়ার পরামর্শই দিয়েছে ‘হাফিংটন পোস্ট ডটকম’।

দিন বেশি ভালো চাইলে চিনি কম:
আজকের দিনটা খারাপ যাচ্ছে কিংবা শহরে ঘুরে ঘুরে ক্লান্ত আপনি। এমন সময় আমরা অনেকেই একটা আইসক্রিম বা মিষ্টিজাতীয় অন্যকিছু খেয়ে ক্লান্তি কাটাতে চাই, কিন্তু এতে খারাপ দিনটা আরও খারাপ হিসেবে ধরা পড়তে পারে যদি আপনি বুঝতে পারেন যে শেষপর্যন্ত এতে আপনার ত্বকের কী হাল হতে যাচ্ছে। অতিরিক্ত শর্করা-জাতীয় খাবার খেলে আপনার শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হতে পারে এবং এতে আপনার কোলাজেন নষ্ট হতে পারে।

কম খান শর্করা:
সাদা রুটি, পাস্তা এবং সাদা ভাত দ্রুতই রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে, এ থেকে শরীরে প্রদাহ হতে পারে। এ প্রক্রিয়ায় এনজাইম তৈরি হয় যা কোলাজেন ও এলাস্টিন ভেঙে দেয়; এতে ত্বক মলিন হয় হয়, ত্বকে বলিরেখা দেখা দিতে পারে।

পানীয় নিয়েও সতর্কতা:
খাবারের মতোই পানীয়ের বিষয়েও সতর্ক থাকুন। তরল খাদ্যে থাকা শর্করাও অল্প বয়সে বুড়িয়ে যাওয়া, ব্রণ এবং ত্বকের প্রদাহের জন্যে দায়ী হতে পারে। বিশেষত জ্যুস ও সোডা জাতীয় পানীয়ে থাকা শর্করা দ্রুতই রক্তে মিশে গিয়ে এমন হতে পারে।