সুস্থ থাকতে দ্রুত হাঁটুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ থাকতে দরকার বেশি বেশি ব্যায়াম। এমনই পরামর্শ সবার। কিন্তু প্রশ্ন হলো কতক্ষণ ধরে ব্যায়াম, কী ধরনের ব্যায়াম? হাঁটার ক্ষেত্রে ব্যায়ামের প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় ধরে আস্তে আস্তে নয় বরং কম সময় নিয়ে দ্রুত হাঁটা বেশি কার্যকর। হাঁটার প্রভাব নিয়ে গবেষণাটি করেছেন ডেনমার্কের একদল গবেষক। তাঁরা কোপেনহেগেন সিটি হার্ট স্টাডি থেকে ২১ থেকে ৯৮ বছর বয়স্ক ১০ হাজার নারী-পুরুষের তথ্য ১০ বছর পর্যন্ত পর্যবেক্ষণ করেন। বিজ্ঞান সাময়িকী বিএমজি ওপেন এ গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে।গবেষকেরা মূলত কীভাবে মেটাবলিক সিনড্রোম বা শরীর স্থূল হয়ে ওঠে, কোলেস্টেরল বাড়ে, উচ্চ রক্তচাপ এবং রক্তে অতি মাত্রার শর্করার উপস্থিতি ঘটে, তা নিয়ে গবেষণা করেন। পর্যবেক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের সব ধরনের শারীরিক কর্মকাণ্ডের তথ্য নেওয়া হয়। উচ্চতা ও ওজনও নথিভুক্ত করা হয়। অংশগ্রহণকারীদের প্রায় ২১ শতাংশ নারী এবং ২৭ শতাংশ পুরুষের মধ্যে হূদেরাগ, রক্ত সংবহনতন্ত্রে সমস্যা, ডায়াবেটিসের মতো বিভিন্ন সমস্যা ছিল। ১০ বছর তাঁদের পর্যবেক্ষণে রাখার পর দেখা গেছে, যাঁরা দ্রুত হাঁটাহাঁটি অথবা জগিং করেছেন, তাঁদের এসব ঝুঁকির পরিমাণ কমে প্রায় অর্ধেক হয়েছে। আর যাঁরা ধীরে হাঁটাহাঁটি করেছেন (এমনকি প্রতিদিন এক ঘণ্টা পর্যন্ত) তাঁদের ঝুঁকি এই পরিমাণ কমেনি। তবে এই গবেষণায় অংশগ্রহণকারীদের খাদ্যাভ্যাস নিয়ে কোনো তথ্য নেওয়া হয়নি। যদিও খাদ্যাভ্যাস এসব ঝুঁকির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।গবেষণা শেষে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে নতুন করে ১৫% মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে যাঁরা বসে কাজ করতেন, তাঁদের ১৯%, আর যাঁরা কঠোর পরিশ্রম করতেন ও ব্যস্ত সময় কাটাতেন, তাঁদের ১২% মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত হন। টাইম।