সুস্থতার জন্য নারকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারকেল
নারকেল

নানা রকমের শারীরিক সমস্যা নিরাময়ে সহায়ক হতে পারে নারকেল। এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। শারীরিক ওজন হ্রাসের ব্যাপারে খাবারের উপাদান হিসেবে ফলটির বিভিন্ন ধরনের ব্যবহার হতে পারে:
নারকেলের পানি: নারকেলের পানি এখন অন্যান্য ফলের রসের (জুস) মতো বাজারজাত করা হচ্ছে। এটি ত্বক ও চোখের উজ্জ্বলতা বাড়ায়। অন্য জুসের চেয়ে নারকেলের পানিতে শর্করা বা চিনির পরিমাণ কম। এতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি খনিজ উপাদান। হালকা ব্যায়াম বা পরিশ্রমের ক্লান্তি দূর করতে নারকেলের পানি বিশেষ উপকারী।
নারকেল তেল: ভোজ্য তেল হিসেবে রান্নায় নারকেল তেলের ব্যবহার দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। এটি মাখন, বাটার অয়েল ও ভেজিটেবল অয়েলের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি কোলেস্টেরল ও শরীরের ওজন কমাতে নারকেল তেল কার্যকর।
নারকেলের চিনি: খাবারে প্রচলিত চিনির পরিবর্তে নারকেলের চিনির ব্যবহার করা যায়। তবে এতে শক্তির ঘনত্ব বেশি হওয়ায় শুধু বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
নারকেল-দই: দুধের তৈরি দইয়ের বিকল্প হিসেবে নারকেলের দই খাওয়া যেতে পারে। বিশেষ করে যারা ল্যাকটোজ বা দুগ্ধজাত খাবার সহ্য করতে পারে না, তাদের জন্য নারকেলের দই বিশেষ প্রযোজ্য। স্বাভাবিক দই বা সয়াবিন থেকে উৎপাদিত দইয়ের চেয়ে নারকেলের দইয়ে চর্বির পরিমাণ বেশি।
নারকেলের শাঁস: তাজা নারকেলের ভেতরের সাদা অংশ (শাঁস) অত্যন্ত সুস্বাদু, ভিটামিন ও খনিজসমৃদ্ধ এবং হালকা নাশতায় বেশ আকর্ষণীয় উপাদান হিসেবে খাওয়া যেতে পারে। প্রতি ১০০ গ্রাম নারকেলের শাঁসে প্রায় ২৭১ কিলোক্যালরি শক্তি থাকে।
সূত্র: আইএএনএস।