সুস্বাস্থ্যের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্বাস্থ্যের জন্য
সুস্বাস্থ্যের জন্য

ভিএলসিসি ও গ্লোবাল নিমনিকের আয়োজনে গত ২২ নভেম্বর হয়ে গেল এক সাইকেলযাত্রা। এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম এর নেতৃত্ব দেন। ঢাকার ধানমন্ডিতে ভিএলসিসির শাখা থেকে শুরু হয়ে ১২ কিলোমিটার পথ পেরিয়ে এটি শেষ হয় তাদের গুলশান শাখায় এসে। ভিএলসিসি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মিসেস বন্দনা লুথরা স্থূলতা রোধ করার জন্য অরেঞ্জপ্লেজ ডট কম (www.orangepledge.com) নামে একটি ওয়েবসাইট চালু করেছেন। তিনি জানান, ওয়েবসাইটটির মাধ্যমে নিবন্ধনকৃতদের বিনা মূল্যে স্বাস্থ্য ও পুষ্টিবিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হবে।