সুয়াবিলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে অনুষ্ঠিত পিএসসি, জেএসসি এবং জেডিসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন পরিষদ (ইউপি)। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
১৫ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। উদ্বোধন করেন ফটিকছড়ি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রহিম। ইউপি চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলচন্দ্র নাথ।
বক্তব্য দেন তৌহিদুল আলম, মফিজুল আনোয়ার, ফজলুল হক, এস এম ফারুক, ফয়জুল ইসলাম, আলী আকবর, নেজামুল ইসলাম সিকদার, হাসানুল করিম, সদরুল্লাহ, জামাল উদ্দিন, মোহাম্মদ আলী, আবুল কালাম, এস এম ওসমান, আলী আকবর প্রমুখ।