সরিষা আর সয়াবিন তেল রান্নায় তো ব্যবহার করাই হয়। তেব বর্তমানে মানুষ অনেক স্বাস্থ্যসচেতন। খাবারে ব্যবহারের জন্য আজকাল মানুষ সূর্যমুখী তেল ও জলপাই তেল ব্যবহার করছে। দাম কিছুটা বেশি হলেও স্বাস্থ্যসচেতন অনেকেই রান্নায় এই দুটি তেল খান। সূর্যমুখী ও জলপাই তেলের গুণাগুণ নিয়ে বলেছেন পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ।
জলপাই তেল
*জলপাইয়ের তেলে আলট্রা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে।
*হৃদ্যন্ত্র ভালো রাখতে জলপাইয়ের তেল উপকারী।
*জলপাইয়ের তেলে ওমেগা-৩, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বেশি থাকায় এটি স্বাস্থ্যের জন্য অনেক কার্যকর।
*কোলেস্টেরল কমাতেও বিশেষ উপকার করে থাকে।
*ত্বকের জন্য ভালো।
সূর্যমুখী তেল
*সূর্যমুখীর তেল শুধু রান্নার তেল হিসেবে ভালো।
*হৃদ্রোগ, অ্যাজমা ও ক্যানসারের ঝুঁকি কমায়।
*সূর্যমুখীর তেলে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকে, যা আমাদের দুর্বলতা কাটাতে সাহায্য করে।
*এই তেলে ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকে, যা মানসিক চাপ কমায়।
*শরীরের ওজন কমানোর জন্য রান্নায় আজকাল এই তেল বেশি ব্যবহৃত হয়ে থাকে।
*গ্রন্থনা: ফারজানা জামান