সূর্যের শক্তিতে চলবে নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুরিয়ে আসছে তেল, কয়লা ও গ্যাসের মতো জৈব জ্বালানি। বর্তমানে এই তিন জ্বালানি উৎসের বিকল্প খুঁজছেন বিজ্ঞানীরা। বিকল্প জ্বালানিতে চলে এমন যন্ত্রই ভবিষ্যতের মানুষের প্রয়োজন মেটাবে। সে বিষয়টা মাথায় রেখেই সৌরশক্তি চালিত নৌযান উদ্ভাবন করেছেন মো. ইমরান খান।চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে সদ্য পাস করা এই তরুণ তাঁর উদ্ভাবিত নৌযানের নাম রেখেছেন, ‘অটোমেটিক কন্ট্রোল সোলার সিস্টেম বোট’। সৌরশক্তিচালিত এই নৌকা চালক ছাড়াই চলবে। এ ছাড়া সামনে কোনো বাধা পেলে ঘুরে যাবে নিজ থেকেই। গত বছরের অক্টোবরে এই নৌযান উদ্ভাবনের কাজ শুরু করেন ইমরান। এই বছর জুলাই মাসে শেষ তাঁর প্রকল্পের কাজ। গত ২৫ জুলাই এই নৌযানের মডেল সফলভাবে জলে ভাসিয়েছেন তিনি। ভবিষ্যতের জ্বালানিসংকটের কথা মাথায় রেখেই এই প্রকল্পের চিন্তা মাথায় আসে তাঁর। কী করে চলে সৌরশক্তিচালিত এই নৌকা? ইমরান জানান, ‘নৌযানটি তৈরিতে সোলার প্যানেল, রিচার্জেবল ব্যাটারি, চার্জ কন্ট্রোলার, সার্ভো মোটর ও অবস্টেকল ডিটেকটর সেন্সর নামের কিছু যন্ত্র ব্যবহার করেছি।’ তাঁর কথা থেকে জানা যায়, নৌকায় স্থাপিত সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলো বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়। এই বিদ্যুৎ জমা হয় ব্যাটারিতে। ব্যাটারির শক্তিতে চলে মোটর। মোটর চালু হলে এর সঙ্গে সংযুক্ত নৌযানের পাখাটিও ঘুরতে থাকে।মাইক্রোকন্ট্রোলার নামের মাইক্রোচিপের সাহায্যে নাবিক বা চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলবে এই নৌযান। সামনে কোনো বাধা এলে অবসট্রেকল ডিটেকটর নামের একটি সংবেদক (সেন্সর) তা শনাক্ত করবে। বাধা এলে নিজ থেকেই ঘুরে যাবে নৌযানটি। সৌরশক্তিচালিত এই নৌযান উদ্ভাবন প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সজল চন্দ্র বণিক। তিনি বলেন, ‘সৌরশক্তিচালিত স্বয়ংক্রিয় এ ধরনের নৌযান হবে ভবিষ্যতের নৌযান।