সৃজনশীল আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ যে কতটা সৃজনশীল তা যেকোনো টয়লেটে গেলেই বোঝা যায়। শুধু টয়লেটে লেখা সাহিত্যগুলো নিয়েই বইমেলায় বেশ কয়েকটা বই প্রকাশ করা সম্ভব। তার ওপর শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়েছে সৃজনশীল পাঠ্যপুস্তক ও সৃজনশীল প্রশ্নোত্তর। মানুষ সৃজনশীল না হয়ে যাবে কই? তাই বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলনেও রয়েছে সৃজনশীলতার ছাপ। তবে টাকার গায়ের জলছাপের মতো ঝাপসা নয়, শাহবাগ প্রতিবাদে সৃজনশীলতার ছাপ একেবারে স্পষ্ট। স্লোগানের কথা দিয়েই শুরু করা যাক। রাত-দিন যে স্লোগানগুলো মানুষকে আন্দোলিত করে, সেগুলো কতই না ক্রিয়েটিভ! ‘অমুক ভাইয়ের চরিত্র তমুকের মতো পবিত্র’ টাইপের স্লোগান থেকে বেরিয়ে আন্দোলনকারীরা স্লোগানে এনেছেন বৈচিত্র্য। ভাষার মাসে বর্ণমালার মাধ্যমে স্লোগান দিচ্ছেন তাঁরা। যেমন ‘ক-তে কাদের মোল্লা—তুই রাজাকার তুই রাজাকার, গ-তে গোলাম আযম—তুই রাজাকার তুই রাজাকার...’ ফলে স্লোগানের মাধ্যমে একই সঙ্গে বর্ণমালা পরিচয়ও শেখা হয়ে যাচ্ছে। এতে দারুণ উপকৃত হচ্ছে প্রতিবাদে সংহতি প্রকাশ করা কোমলমতি শিশুরা। আরেকটি জনপ্রিয় স্লোগান হচ্ছে ‘সাঈদী-নিজামী ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই’। এখানেও রয়েছে সৃজনশীলতার ছোঁয়া। অর্থনৈতিক মন্দার এই যুগে একই দড়িতে দুই অপরাধীর ফাঁসি দেওয়াটা নিঃসন্দেহে মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ তো গেল স্লোগানের কথা; কর্মসূচিতেও রয়েছে সৃজনশীলতার ছাপ। যেমন তিন মিনিট নীরবতা পালন। পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে পালন করেছে এই কর্মসূচি। আমাদের দেশের অনেকেই অযথা বড় বড় কথা বলেন, বেশি কথা বলেন। এই নীরবতা পালন তাঁদের বিরুদ্ধেও এক দারুণ প্রতিবাদ। এ প্রতিবাদ বুঝিয়ে দিল, প্রয়োজনে কখনো কখনো কথা কম বলে বেশি কাজ করতে হয়। তারপর আছে মোমবাতি প্রজ্বালন। সে কী আইডিয়া! সবাই মোমবাতি জ্বালিয়ে অংশ নিয়েছে এই কর্মসূচিতে। একসঙ্গে কোটি কোটি জ্বলন্ত মোমবাতি কী সুন্দরই না লাগল! পাশাপাশি এই বার্তাও পৌঁছে গেল যে সামনেই গ্রীষ্মকাল, লোডশেডিংয়ের সময়। মোমবাতি তৈরি রাখুন। প্রতিবাদও হলো, আগে থেকে ব্যবস্থাও নেওয়া হলো। কী অসাধারণ! টয়লেটের কথা দিয়ে শুরু করেছিলাম। টয়লেট দিয়েই শেষ করা উচিত। আন্দোলনের আরেকটি সৃজনশীল প্রতিবাদ হলো রাজাকারদের নামে টয়লেটের নামকরণ। একেকটি টয়লেটের নামকরণ করা হয়েছে একেকটি কুখ্যাত রাজাকারের নামে। অনেকে বলছেন, নামকরণের পর থেকে টয়লেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে। যা-ই হোক, লেখা এখানেই শেষ। মনে হচ্ছে গোলাম আযম শৌচাগারটি একটু ব্যবহার করতে হবে।১৯৭১ সাল। মুক্তিসেনাদের কাছে কোণঠাসা হয়ে গেছে পাকিস্তানি আর্মি। আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী দাঁত কিড়মিড় করে বললেন, ‘মুক্তি বিচ্ছুগুলা তো জ্বালায় খাইল। রাগে মাথায় আগুন ধইরা যাইতাছে।’পাশ থেকে এক চ্যালা বলল, ‘এই জন্যই তো কই, গোবর পোড়া গন্ধ আসে কোইত্থেইকা?’জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন দেলাওয়ার হোসাইন সাঈদী। অনলাইনে তার ‘মেশিন চালানোর’ ঘটনা শুনে এমনিতেই বউ খেপে আগুন হয়ে আছে। বউয়ের মন ভালো করতে একটা ছাগল কিনলেন সাঈদী। বাড়ি ফিরে বউকে কাচ্চি বিরিয়ানি রাঁধতে বলবেন, সেই আশায়।সদর দরজায় দাঁড়িয়ে বেল টিপলেন সাঈদী। বউ দরজা খুলল। আহ্লাদে গদগদ হয়ে বললেন সাঈদী, ‘কেমন আছ গো বুলবুলি পাখি, আমার পড়ানের কুহুকুহু কোকিলা?’বউ ছাগলটার দিকে তাকিয়ে বললেন, ‘এই ছাগলটারে কোথা থেইকা আনলা’?সাঈদী বললেন, ‘কেন গো, বাজার থেইকা!’বউ এবার সাঈদীর দিকে ফিরে রাগত স্বরে বললেন, ‘তোরে জিজ্ঞেস করছি?’সংগ্রহ: মো. সাইফুল্লাহ