সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতি নেওয়া হয়েছে। যেকোনো ক্ষেত্রে নতুন একটা পদ্ধতি নেওয়ার সময় খানিকটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে সেটা অনেক প্রকট হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা সামলে নেওয়া গেছে বলে আমার ধারণা। অনেক স্কুলের শিক্ষকেরা এখনো পুরোপুরি ব্যাপারটা ধরতে পারেননি। তাঁরা অনেক সময় ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রশ্নের উত্তর মুখস্থ করানোর চেষ্টা করেছেন, কিন্তু জাতীয় পরীক্ষাগুলোয় তার কোনো আশঙ্কা নেই। এ পদ্ধতির কারণে ধীরে ধীরে প্রাইভেট কোচিং উঠে যাবে এবং নোট বা গাইড বইয়ের মৃত্যু ঘটবে। সবচেয়ে বড় লাভ হবে দেশের। কারণ, ছেলেমেয়েরা একটা শাণিত মস্তিষ্ক নিয়ে বড় হবে, যেটি আমরা প্রথমবার ব্যবহার করতে পারব। সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া করে যারা বড় হচ্ছে, আমি আগ্রহের সঙ্গে তাদের জন্য অপেক্ষা করছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা যখন পৌঁছাবে, আমি জানি, তখন তারা সবাই হবে ক্ষুরধার মস্তিষ্কের বুদ্ধিদীপ্ত সৃজনশীল একটি প্রজন্ম।আমার কাছে প্রশ্ন এসেছে, এইচএসসিতে সৃজনশীল পরীক্ষা হবে কি না, হলে কতটুকু হবে। এটা কি আদৌ একটা প্রশ্ন হতে পারে? একটি শিশুকে আমি মুক্ত বাতাসে ছুটে বেড়িয়ে বড় হতে দিয়েছি, এখন আমরা কি তাকে অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রাখব? যে ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে অভ্যস্ত করেছি, তাদের আমরা কি কখনো মুখস্থনির্ভর গতানুগতিক একটা পরীক্ষায় ফেলে দিতে পারি? পারি না।এইচএসসি পরীক্ষায় অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, অবশ্যই সৃজনশীল পদ্ধতিতে তার পরীক্ষা নিতে হবে।