সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.মুহম্মদ জাফর ইকবাল স্যারকে অসংখ্য ধন্যবাদ সৃজনশীল পদ্ধতি নিয়ে লেখার জন্য। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। এখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সময়ে এসে উপলব্ধি করছি যে এইচএসসিতে পড়া অনেক বিষয়ে আমার ভিত্তি খুব সবল নয়। এর একটি কারণ হলো আমরা অনেক বেশি নোট বইয়ের ওপর নির্ভরশীল ছিলাম। তাই এখন ভর্তি পরীক্ষার জন্য আবার সবকিছু নতুন করে পড়তে হচ্ছে। এখন বুঝতে পারছি মেধা বিকাশে সৃজনশীল পদ্ধতি চালু রাখার বিকল্প নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এসএসসি ও এইচএসসির সব বিষয়ে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করা হোক। জুনায়েদ আহমেদ, শাহজানপুর, বগুড়া। ২.‘স্বপ্ন নিয়ে’র ১৩ জুলাই সংখ্যায় সৃজনশীল পরীক্ষা পদ্ধতি নিয়ে লেখা পড়ে অনেক ভ্রান্ত ধারণা দূর হলো। আমি উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ছি। এসএসসিতে আমাদের গণিত, বাংলা, ইংরেজিতে সৃজনশীল পদ্ধতি চালু ছিল না। এর ফলে যা হয়েছিল, বাংলা রচনা, অঙ্কের জ্যামিতির উপপাদ্য মুখস্থ করতে হতো। আবার এইচএসসিতে এসেও একই অবস্থ! গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের অঙ্কের নিয়ম জানার পরেও চোখ রাখতে হচ্ছে অনুশীলনীর দিকে। নোট বইয়ের দিকে। ছুটতে হচ্ছে কোচিং সেন্টারের দিকে। কিন্তু কেন? আমরা কবে এই অবস্থা থেকে মুক্তি পাব?সাদিয়া সোমা, পশ্চিম রাজাবাজার, ঢাকা।