সৃজনশীল পদ্ধতি ও কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জুন ‘স্বপ্ন নিয়ে’ পাতায় ছোট একটি লেখায় চোখ আটকে গেল। সাদিয়া সালমা তাঁর ‘প্রসঙ্গ: সৃজনশীল পদ্ধতি’ চিঠিতে এইচএসসিতে সব বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালুর ব্যাপারে মত প্রকাশ করেছেন। আমি তাঁর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করছি।আমি এ বছর এসএসসি পাস করেছি। আমাদের বিষয়গুলোর মধ্যে সৃজনশীল ছিল বাংলা প্রথম পত্র, ইসলাম শিক্ষা, সামাজিক বিজ্ঞান, রসায়ন (বিজ্ঞান বিভাগ)। কিন্তু পদার্থবিজ্ঞান, বাংলা দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ে আমরা সৃজনশীল পদ্ধতি পাইনি। তাহলে এইচএসসিতে সব বিষয়ে সৃজনশীল পদ্ধতি হলে আমরা কী করে মানিয়ে নেব? তা ছাড়া এইচএসসিতে শুধু রচনামূলক পদ্ধতি থাকার কথাটাও এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে।মাননীয় শিক্ষামন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগে সৃজনশীল পদ্ধতি ধাপে ধাপে বিকশিত হচ্ছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের মানিয়ে নিতে হলে ধাপে ধাপে সৃজনশীল পদ্ধতি চালু করাই উত্তম।হাসান-উল-ইকবালশিক্ষার্থী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।[email protected]