সৃজনশীল প্রকাশক পরিষদের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নির্বাচন ১ আগস্ট আবির প্রকাশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে শাহ আলম সভাপতি, মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক ও মুহম্মদ নুরুল আবসার অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। কমিটির প্রথম সভা ২২ আগস্ট স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। শাহ আলমের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের কৌশল নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।