সৃজনশীল প্রতিষ্ঠান বেশি আয় করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীলতায় উৎসাহ দানকারী শিল্পপ্রতিষ্ঠান লক্ষণীয় মাত্রায় বেশি আয় করে। বাজারে অধিকতর সৃজনশীল প্রতিষ্ঠানের শেয়ারের পরিমাণও বেশি হয়। প্রতিদ্বন্দ্বিতামূলক নেতৃত্বেও এসব প্রতিষ্ঠান অপেক্ষাকৃত কম সৃজনশীল প্রতিষ্ঠানের তুলনায় অন্তত দেড় গুণ এগিয়ে। নতুন এক গবেষণায় দেখা যায়, গত বছর প্রায় ৫৮ শতাংশ সৃজনশীল কোম্পানির বার্ষিক আয় ১০ শতাংশ বেড়েছে। অপেক্ষাকৃত কম সৃজনশীল কোম্পানির মধ্যে মাত্র ২০ শতাংশ সমপরিমাণ আয় করেছে। প্রযুক্তি ও বাজারবিষয়ক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ফরেস্টার রিসার্চের গবেষণায় এসব তথ্য জানানো হয়েছে। সফটওয়্যার প্রতিষ্ঠান এডোবির পক্ষ থেকে গত মে মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, জাপান, জার্মানিসহ তিন শতাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের ওপর এই গবেষণা চালানো হয়। এই ব্যবস্থাপকেরা সৃজনশীল সফটওয়্যার কিনতে নিজ নিজ প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করেন। ডিএনএ।