সৃজনশীলতার উৎস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজ, সংস্কৃতি ও সম্প্রদায় ভেদে মানুষের সৃজনশীলতার পার্থক্য দেখা যায়। কেউ বেশি সৃজনশীল, আবার কেউ বা কম। কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। সেখানকার জন মলসন স্কুল অব বিজনেসের অধ্যাপক গ্যাড সাডের নেতৃত্বে ওই গবেষকেরা তাইওয়ান ও কানাডার প্রায় ৩০০ জনের ওপর জরিপ চালান। কানাডায় ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রবণতা বেশি, আর তাইওয়ানে রয়েছে সম্মিলিত সমাজের প্রতি ঝোঁক। জার্নাল অব বিজনেস রিসার্চ সাময়িকীতে প্রকাশিত ওই জরিপের ফলাফলে দেখা যায়, কানাডার লোকজন তুলনামূলক বেশি নতুন ধারণা দিতে পারে। আর তাইওয়ানের লোকজন এ ব্যাপারে কিছুটা পিছিয়ে পড়ে। তবে এসব ধারণার গুণগত মান বিবেচনা করলে দেখা যায়, সম্মিলিত সমাজের সদস্যরা সামান্য এগিয়ে রয়েছেন। আইএএনএস।