সৃজনশীলতার মাধ্যমে ভালো থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের সৃজনশীল কাজ, বিশেষ করে কবিতা লেখা বা নতুন নতুন রান্নার রেসিপি লেখা মানুষকে ফুরফুরে রাখে। সম্প্রতি এক গবেষণার ফল এমনই তথ্য দিয়েছে। এ বিষয়ে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক তামলিন কোনার বলেন, ‘যেকোনো সৃজনশীল কাজে যুক্ত থাকা সুস্থ থাকতে, ভালো থাকতে সাহায্য করে। আবার একইভাবে ভালো থাকলে সৃজনশীল কাজ আরও মনোযোগ দিয়ে করা যায়।’

গবেষণাটি চালানো হয় ৬৫৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। ১৩ দিন তাদের মনের অবস্থা ও অভিজ্ঞতার কথা ডায়েরিতে লিখতে বলা হয়। গবেষণা বিশ্লেষণ করে দেখা যায়, যেদিন শিক্ষার্থীরা যেকোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকত, সেদিন অন্য যেকোনো দিনের তুলনায় তাদের মন ভালো থাকত। যদিও এসব শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো সৃজনশীল কাজের কথা উল্লেখ করতে বলা হয়নি। তবে শিক্ষার্থীরা নিজে থেকেই কিছু সৃজনশীল কাজের কথা লিখেছেন। যেগুলো তাঁদের মনকে ভালো রাখে যেমন: গান, কবিতা, উপন্যাস বা ছোটগল্প, নতুন রেসিপি লেখা, ছবি আঁকা বা গান গাওয়া।

দ্য জার্নাল অব পজিটিভ সাইকোলজিতে বলা হয়েছে, প্রতিদিনের ছোট ছোট সৃজনশীল কাজ মনকে নতুন কাজের প্রতি, জীবনের প্রতি উদ্যমী করে তোলে। আবার একই সঙ্গে মনস্তাত্ত্বিক প্রক্রিয়াও ইতিবাচক করে।

সূত্র: ফেমিনা এবং দ্য জার্নাল অব পজিটিভ সাইকোলজি