সৃজনশীলে আগের প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের এসএসসি পরীক্ষার সৃজনশীলে আগের প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার দাবিতে ১৫ নভেম্বর সকালে কক্সবাজার শহরের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের ছাত্র একরামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেয় জান্নাতুল নাঈমা, মো. আরাফাত হোসেন, জাহেদা আলম, আলী হোসেন, জান্নাতুল মাওয়া, সাবরিনা ইসলাম প্রমুখ। কর্মসূচিতে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিমানবন্দর পাবলিক উচ্চবিদ্যালয়, আমেনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, মোজাম্মেল মেমোরিয়াল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশের আগে শিক্ষার্থীরা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।