সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউখালী উপজেলার বেতবুনিয়াস্থ শিক্ষানগর গ্রামে সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের পূর্ণাঙ্গ ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ৩১ মার্চ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. মাহামুদ-উল-হক।
প্রধান অতিথি বলেন, বর্তমান বাংলাদেশের গৃহীত ডিজিটালাইজেশন প্রকল্পের আলো সারা দেশে ছড়িয়ে এই পার্বত্য চট্টগ্রামের কাউখালী অঞ্চলেও বিকশিত হয়েছে। সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এই অঞ্চলে সর্বপ্রথম এই প্রকল্প বাস্তবায়নে সাড়া দেওয়ায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীরা এই অঞ্চলকে গৌরবান্বিত করবে। কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ আলী চৌধুরী, কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মং সুইপ্রু চৌধুরী ও এ্যনি চাকমা কৃপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক, সৃজনী শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ মুসা চৌধুরী ও কলেজের অধ্যক্ষ আবদুল কাদের। বিজ্ঞপ্তি।