সৃজনী বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সৃজনী কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাতারবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও মোহাম্মদ উল্লাহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এতে বক্তব্য দেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আকতার কামাল, প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা আবু তাহের, পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিয়র রহমান প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।