সৃজনী ললিতকলা একাডেমির কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটিয়ারির সৃজনী ললিতকলা একাডেমির সভা ৫ মার্চ বিজয়স্মরণী ডিগ্রি কলেজে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা টিএম ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক মো. শাহ আজমকে সভাপতি ও নন্দন রায়কে সাধারণ সম্পাদক করে পাঁচ বছরের জন্য ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন—টিএম ইসমাইল, শ্যামল রুদ্র ও শ্যামল পাল,সজল রুদ্র, মো. হাকিম ও হরিধন পাল। বিজ্ঞপ্তি।