সৃজনে শ্রবণে শ্রাবণ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ঋতুর মহিমা আমাদের শিল্প-সাহিত্যে নানাভাবে, নানা আঙ্গিকে ধরা দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা নিয়ে ১১৬টি গান রচনা করেছেন। মেঘদূতের মতো অসংখ্য কবিতায় তিনি বর্ষার অপরূপ চিত্র তুলে ধরেছেন। ১৬ জুলাই শ্রাবণের প্রথম দিনে নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বর্ষা ও বাঙালির সম্পর্ক তুলে ধরতে গিয়ে কবি, সাংবাদিক অরুণ দাশগুপ্ত এ কথা বলেন। মাসিক আন্দরকিল্লার উদ্যোগে আয়োজিত ‘সৃজনে শ্রবণে শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রশীদ কাদেরী। বর্ষার কথামালায় অংশ নেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, স্বপন দত্ত, এজাজ ইউসুফী, নাজিমুদ্দীন শ্যামল, ফরিদা ফরহাদ প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাসিক আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার। উদ্বোধনী সংগীত পরিবেশন করে রুবি দাশগুপ্তা। লেখিকা সায়রা বানুর উপস্থাপনায় বর্ষার ছড়া ও কবিতা পাঠে অংশ নেন অরুণ দাশগুপ্ত, স্বপন দত্ত, এজাজ ইউসুফী, নাজিমুদ্দীন শ্যামল, আইউব সৈয়দ, আশীষ সেন, ফরিদা ফরহাদ, তহুরীন সবুর, বদরুননেসা সাজু, ফরিদা ইয়াসমিন, জহুর-উশ-শহীদ, নজরুল জাহান, বিশ্বজিৎ সেন, জসমী মেহবুব, আবুল কালাম বেলাল প্রমুখ। বর্ষার কথামালা এবং ছড়া কবিতার ফাঁকে ফাঁকে বর্ষার গান পরিবেশন করেন মানস পাল চৌধুরী, দীপক আচার্য ও শংকর দে।