সৃজনে শ্রবণে শ্রাবণসন্ধ্যা

বর্ষার গান, কবিতা ও কথামালার মধ্য দিয়ে শ্রাবণ উদ্যাপন করল মাসিক আন্দরকিল্লা। এ উপলক্ষে ৮ আগস্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয় সৃজনে শ্রবণে শ্রাবণসন্ধ্যা। আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অরুণ দাশগুপ্ত, সিদ্দিক আহমেদ, স্বপন দত্ত, নাজিমুদ্দিন শ্যামল, আকতার হোসাইন ও আ ম ম মামুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাসিক আন্দরকিল্লার সম্পাদক মুহম্মদ নুরুল আবসার। সঞ্চালনে ছিলেন সায়রা রুশ্নি। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন অরুণ দাশগুপ্ত, সিদ্দিক আহমেদ, স্বপন দত্ত, রিজওয়ান মাহমুদ, আশিস সেন, আকতার হোসাইন, নাজিমুদ্দিন শ্যামল, ভাগ্যধন বড়ুয়া, তনুজা বড়ুয়া, আখতারী ইসলাম, আজিজ কাজল, সারাফ নাওয়ার, রাফাহ্ নানজীবা, তৌফিকুল ইসলাম চৌধুরী, সৈয়দ মাকসুদ, জসীম উদ্দিন মাহমুদ, সাঈদুল আরেফিন, কোহিনুর সাকি, রমজান আলী মামুন, ফারুক হাসান, ইফতেখার মারুফ, অনন্ত পাল, হাবীব সাখাওয়াত প্রমুখ।
আয়োজনে আবু হেনা মোস্তাফা কামালের ‘দেশের মানুষ নদীর মানুষ’ শীর্ষক গীতিনাট্য পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করেন আনিকা বুশরা, আপন বড়ুয়া অমি। প্রাচীন লোকগীতি পরিবেশন করেন দীপংকর দে। বিজ্ঞপ্তি।