সৃজামির উদ্যোগে রবীন্দ্রনাথের স্মরণসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন সৃজামির উদ্যোগে ১৪ আগস্ট পাথরঘাটায় রবীন্দ্র প্রয়াণ দিবস পালিত হয়। এই উপলক্ষে পাথরঘাটা সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ গুহ। আলোচনায় অংশ নেন মৃণালিনী চক্রবর্তী, দুলাল দাশগুপ্ত ও সুজিত চক্রবর্তী। আলোচনা অনুষ্ঠান শুরুর আগে সৃজামির শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি পরিবেশন করেন। সাংস্কৃতিক আয়োজনের ছিল একক, দ্বৈত ও সম্মেলক সংগীত। সংগীত পরিবেশন করেন মৃণালিনী চক্রবর্তী, শিমলী দাশ, শিউলি ঘোষ, লাকী গুপ্তা, রুম্পা কানুনগো, শ্রাবন্তী দাশ, ঐশ্বর্য নাহা রায় প্রমুখ।
এরপর রবীন্দ্রনাথের ‘বীরপুরুষ’ কবিতাটি আবৃত্তি করেন মধুরিমা দাশ বর্মণ, চন্দ্রিমা চৌধুরী, দোলা দাশ ও ময়ূখ দাশ বর্মণ। রবীন্দ্রনাথের জীবনী পাঠ করেন নবনীতা গুহ লোচন। রবীন্দ্রনাথের ‘কর্ণ কুন্তী সংবাদ’ পাঠ করেন সুচরিত চৌধুরী ও সুস্মিতা চৌধুরী। বিজ্ঞপ্তি।