সে অমলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সংখ্যায় ছাপা হলো প্রথম দেখা পাঠক ফিচারের প্রথম কিস্তি। আজ ছাপা হলো সেই ফিচারের শেষ কিস্তি। প্রথম দেখা বিষয়ে আমরা পাঠকদের অনেক লেখা পেয়েছি। সব লেখককে বন্ধুসভার পক্ষ থেকে অভিনন্দন জানাই।

.
.

আলোর মেলা সেজেছিল তার সারা জীবনের শ্রেষ্ঠ রঙে। কারও কারও জীবনে শত সাধনা করেও এ রকম একটা বিকেল পাওয়া হয় না। 
ছোট বোন মুনাকে স্কুল থেকে নিয়ে আসার পর শান বাঁধানো ঘাটে বড়শি নিয়ে মাছ ধরার চেষ্টায় ব্যস্ত ছিলাম। কে জানত জলে বড়শি ফেলে স্থলেও শিকার পাওয়া যায়। আমার ভাগ্যরেখা মুহূর্তে কোনো এক সোনার কলমে রুপার কালিতে লেখা হয়ে গেল। গোধূলির শেষ আলো আমার কাঁধ পেরিয়ে পুকুরের স্বচ্ছ জলে অবগাহন করছিল। হঠাৎ সেখানে কার যেন ছায়া পড়ল। আমি পেছন ফিরে তাকাতেই তার হাসির মূর্ছনায় মুহূর্তের জন্য হারিয়ে গেলাম।
কিন্তু হায়! আমি এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে সংবিৎ ফিরে পেতেই তাকে হারিয়ে ফেললাম। শুধু মনের মধ্যে সুখস্মৃতিটুকু রয়ে গেল। শুধু ক্ষণে ক্ষণে ভেসে আসতে লাগল সেই মিষ্টি হাসি। আমার হৃদয়ে সুখের দোলা দিয়ে প্রথম এবং শেষবারের মতো মিলিয়ে গেল নীলাঞ্জনা। কত চাঁদনি রাত গেল। কত পুরোনো বাতাস হু হু করে কেঁদে গেল। কিন্তু সে আর এল না। সেটা কি স্বপ্ন ছিল? নাকি কোনো মায়া। উনিশ বসন্তের প্রজাপতি সাতরঙা পাখা মেলে একবার এসে ফুলের সুবাস ছড়িয়ে মিলিয়ে গেল। স্বপ্ন আর বাস্তবতায় আমার প্রথম দেখা। হৃদয়পটে সে চিরস্থায়ী হয়ে রইল। তার সেই হাসির শব্দ শুনতে আজও আমি কান পেতে রই।