সেই দিনের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড হাজির: সেই পদযাত্রায় অংশ নিতে এসেছিলেন (প্রথম সারি বাঁ থেকে) চার্লসটন হেস্টন, জুলি রবিনসন, হ্যারি বেলাফন্টে, (দ্বিতীয় সারি) জেমস গার্নার, ডায়ান ক্যারন, পল নিউম্যান, (তৃতীয় সারি) অ্যানটনি ফাঙ্কোয়েস, মার্লোন ব্রান্ডো

স্বপ্নের সীমানা

মার্টিন লুথার কিংয়ের সেই ভাষণের পর কী হয়েছে? আফ্রিকান-আমেরিকানদের কতটা উন্নতি হয়েছে গত ৫০ বছরে?

l   জনসংখ্যা

  ১৯৬০ সালে কৃষ্ণাঙ্গরা ছিল যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১১ শতাংশ। এখন যেটি ১৪ শতাংশে উন্নীত। এর পরও কিন্তু তারা এখনো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী নয়।

l শিক্ষা

  আফ্রিকান-আমেরিকানদের ড্রপ আউট (মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া) হার কমে গেছে। কৃষ্ণাঙ্গরা এখন অনেক বেশি উচ্চতর ডিগ্রিও নিচ্ছেন। যদিও এখনো তাঁরা শ্বেতাঙ্গদের তুলনায় পিছিয়ে।

l অপরাধ ও শাস্তি

  কারাবন্দী কৃষ্ণাঙ্গদের সংখ্যা বেড়েছে। প্রতি তিন কৃষ্ণাঙ্গর একজন জীবনে একবার হলেও জেলে যাওয়ার আশঙ্কা করতেই পারেন।

l   অর্থনীতি

  সাম্প্রতিক হিসাবমতে, কৃষ্ণাঙ্গ পরিবারগুলোর ২৫ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অবশ্য ১৯৬০-এর দশকের মাঝামাঝিতে এই হার ছিল ৪১ শতাংশ।

l   স্বাস্থ্য

     কৃষ্ণাঙ্গদের তুলনায় শ্বেতাঙ্গদের গড় আয়ু চার বছরের মতো বেশি। শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের স্বাস্থ্যবিমার হারও কম।

ফিলাডেলফিয়ার একটি দেয়ালচিত্রে মার্টিন লুথার কিং জুনিয়র
ফিলাডেলফিয়ার একটি দেয়ালচিত্রে মার্টিন লুথার কিং জুনিয়র
ডেট্রয়েট, শিল্পী: বেনি হোয়াইট
ডেট্রয়েট, শিল্পী: বেনি হোয়াইট