সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১-এর বোয়ালখালী কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১-এর বোয়ালখালী শাখা কমিটি গঠিত হয়েছে। এস এম সেলিমকে সমন্বয়কারী ও মো. হারুণ মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি। কমিটির সদস্যরা হলেন অধ্যাপক কানাই লাল দাশ, মো. আজিম উদ্দিন, এস এম জসিম, মো. বেলাল মিয়া, মো. জহিরুল ইসলাম, হাজি মো. ইউনুচ, শরৎচন্দ্র বড়ুয়া, নুর হোসেন, সুবীর দাশ, মোরশেদুল আলম, গিয়াস উদ্দিন প্রমুখ।