সেজেছিলেন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নানা অঙ্গনের তারকার ঝলমলে উপস্থিতিতে উজ্জ্বল ছিল সেই সন্ধ্যা। কার কেমন সাজ, এই নিয়েই এবারের নকশার আয়োজন।সাদায় রঙিন সারিকাগরমে সাদার সতেজতা তো ছিলই, ব্লাউজে রঙের বাহারও দেখার মতো। পেছনে ফিতা দেওয়া কাতান ব্লাউজের নকশাটা দারুণ। সঙ্গে মুক্তার গয়না। সাদাতেই রঙিন সারিকা।অনন্যা পূর্ণিমাসাদা শাড়ি লাল পাড়ের কাঞ্জিভরম কাতানের সঙ্গে মুক্তার গয়না। ছেড়ে রাখা একঢাল চুল আর সাধারণ সাজেই অসাধারণ দেখাচ্ছিল পূর্ণিমাকে।খয়েরি কনাখয়েরি সালোয়ার কামিজে নজর কাড়ছিল সামনের নকশাটাই। সবুজ আর সোনালি চেইনের নকশার সঙ্গে মিলিয়ে চোখের সাজ। স্পাইরাল কার্লে মানানসই চুলের ঢং।কালোয় ছিমছাম বিপাশাকালো শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে টেনেছিলেন মোটা কাজলের রেখা। সাধারণভাবে করা খোঁপা, কানে সোনালি দুল এবং হাতে সোনালি মোটা বালার ছিমছাম সাজে ছিলেন অভিনয়শিল্পী বিপাশা। কেতাবি পোশাকে শাকিব খানপুরোদস্তুর আনুষ্ঠানিক পোশাকে দারুণ স্মার্ট শাকিব খান। টাইটাও দেখার মতো।স্মোকি সাজে স্বর্ণাগাঢ় ম্যাজেন্টা রঙের কাতান শাড়ির সঙ্গে মিলিয়ে স্বর্ণার চোখে ছিল স্মোকি সাজ। লাল টুকটুকে শখউজ্জ্বল লাল শাড়ির সঙ্গে সোনালি ফুলহাতা ব্লাউজ। ব্যাগটাও জমকালো। চিরচেনা তাঁরাকবরীর সেই মিষ্টি হাসি কখনোই বদলাবার নয়। খোঁপার বেলি ফুল আর জরিপাড়ের শাড়িতে তিনি তো সেই মিষ্টি মেয়ে-ই। বাকের ভাই নন, কে হতে চায় কোটিপতির উপস্থাপকও নন। আমাদের চিরচেনা আসাদুজ্জামান নূরকেই পাওয়া গেল সাদামাটা সবুজ পাঞ্জাবিতে। কাঁচাপাকা দাড়িতে ব্যক্তিত্বের প্রকাশ।আকাশি মিমআকাশি শিফন টিস্যুর চুমকির কাজের গাউনের সঙ্গে পাথরের গয়না। এই অনুষ্ঠানের জন্য মালয়েশিয়া থেকে কিনেছেন তিনি। চুলগুলোকে স্পাইরাল করে উঁচু করে বানিয়েছিলেন স্টাইলিশ খোঁপা। সাদায় তিনজনাইমি পরেছিলেন সাদা খাটো কাফতানের সঙ্গে মিলিয়ে সাদা প্যান্ট। ভিন্নতা ছিল কাফতানের গলায় বসানো কাচের সারিবদ্ধ নকশায়। অন্যদের সাজানোর পর নিজে সাজার নাকি তেমন সময় পাননি। মিষ্টি হেসে জানিয়েছিলেন কানিজ আলমাস খান। তবে সাদার সতেজতায় কমতি হয়নি তাতে।চাপা সাদা নেটের শাড়িতে দারুণ গ্ল্যামারস সুইটি। লাল লিপস্টিকে সাজটাও মানানসই। ফুলে শুভ্রতায় রেজওয়ানা চৌধুরী বন্যাজিগজ্যাগ কাজের জুট কাতানের সঙ্গে মানানসই ব্লাউজ। খোঁপায় গোঁজা সাদা ফুলটাই যেন তাঁর সবচেয়ে নজরকাড়া অনুষঙ্গ।গয়নার বাহার মিতা চৌধুরীরসাদা জামদানির সঙ্গে ঐতিহ্যবাহী কোনো গয়না নয়। বরং তিনি বেছে নিয়েছিলেন একটু অন্য ধাঁচের অ্যান্টিক রুপালি গয়না। সারা যাকেরজামদানি শাড়ির সঙ্গে পরেছিলেন আদিবাসি ধাঁচের গয়না। কন্ট্রাস্ট নীল ব্লাউজও নজরকাড়া।স্পাইরাল চুলে ইমনমঞ্চ থেকে নেমে ঝটপট পোশাক বদল করেই বসে পড়লেন ইমন। কালো বর্ডার দেওয়া কালো শার্টের সঙ্গে স্টাইলিশ স্পাইরাল চুল।হাল মেকাপে মাশিয়াতহাল ফ্যাশনের লাল লিপস্টিক ছিল মাশিয়াতের সাজের অন্যতম বৈশিষ্ট্য।বেলি ফুলের স্নিগ্ধতায় মীমঅভিনয়শিল্পী মীমের খোঁপাভর্তি ছিল একগুচ্ছ বেলি ফুল। পরণে ছিল ময়ূরকণ্ঠী রঙের কাঞ্জিভরম কাতান শাড়ি।ওয়েস্টার্ন ধাঁচে শুভকালো জ্যাকেটে বোতাম দেওয়া পকেট। তার নিচে খয়েরি শার্ট। যেন ওয়েস্টার্ন ছবির পর্দা থেকে আসা আরেফিন শুভ।জিগজ্যাগ ইশানাজিগজ্যাগ কাটের কামিজের সঙ্গে একই রঙের ক্যাপ্রি। পায়ে স্টিলেটো। মঞ্চে এ পোশাক পরেই নেচেছেন মডেল ইশানা। জমকালো সজলজমকালো সন্ধ্যায় জমকালো পাঞ্জাবিতে সজল। পাঞ্জাবির বেগুনি কাপড়টা বাহারি হলেও নকশায় নেই বাহুল্য। এই গরমে সতেজ নীরবপাতলা সাদা শার্ট আর একই রকম আরামদায়ক প্যান্টে নীরব। এই গরমে দিব্যি সতেজ।ঐতিহ্যে উজ্জ্বল সাবা’পুরোনো আমলের পেটানো জরির নকশার কাতান শাড়িতে সোহানা সাবা। ফুলহাতা ব্লাউজ আর অ্যান্টিক গয়নায় সাবেকি ঢং। কালো-ই আলো নাসির, আশরাফুল ও মাশরাফিনাসিরের কালোশার্টটার মজা গোটানো লাল হাতায়। সরু চেইন আর ব্রেসলেটে স্মার্ট নাসির। ছাই শার্ট আর কালো প্যান্টে ফিটফাট আশরাফুল। কালো-সাদা স্ট্রাইপ শার্ট আর সোনালি ব্রেসলেটে নজরকাড়া মাশরাফি।নিজ দেশের পোশাকেসাদা কিমোনো আর মাথায় বো। জাপানি মেয়ে মিটশোর দেশি সাজ। কালো শার্ট আর সোনালি চেইনে জার্মান মেয়ে এল্কি। নিজ দেশের পোশাকে নজরকাড়া ইন্দোনেশিয়ার দুজন মুকারিন ও হাইডা। এভাবেই যাঁর যাঁর দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে এলেন তাঁরা।টুপির বাহারহামিন আহমেদ-শাফিন আহমেদ দুই ভাইয়ের টুপিপ্রীতি পুরোনো। এদিনও এই বেশেই তাঁরা। নৃত্যপরিচালক তানজিল আলমকেও দেখা গেল হ্যাটে।সোনালি বিন্দুসোনালি চুমকির কাজে বাহারি শাড়িতে দারুণ জমকালো বিন্দু। একই নকশার বটুয়াটাও বাহারি। জমকালো জয়াদুবাই থেকে কেনা জয়ার শিফন শাড়িটির নকশা তিনিই করেছেন। সঙ্গে কারুকার্যময় ভেলভেট ব্রোকেডের ব্লাউজ। কানের গোল্ড প্লেটেড গয়নাটি ছোট বোনের কাছ থেকে আনা। আর হাতে ছিল বটুয়া।ক্যাজুয়াল ফেরদৌসমঞ্চে তাঁকে নাচতে হয়েছে দারুণ জমকালো পোশাক পরে। মঞ্চের বাইরে তাই যেন জিনস টিশার্টে ক্যাজুয়াল ফেরদৌস।দিতিকালো শাড়িতে কালো এবং গাঢ় বেগুনির এমব্রয়ডারি ও চুমকির কাজ। গলায় দুই ছড়ার মালা, কানে লম্বা দুল, হাতে ব্রেসলেটে দিতির সাজ ছিল নজরকাড়া। সঙ্গে হাতে কালো-রুপালির বাহারি ক্লাচ। পশ্চিমা আলিশাবেগুনি গাউনে দিব্যি স্বচ্ছন্দ আলিশা। ব্যাগ আর নেকলেসটা যেন দেশি ধাঁচের। সতেজ সুজানাপেস্তা রঙের বৈচিত্র্যময় কাটের সালোয়ার কুর্তায় দারুণ সতেজ সুজানা। লেসে মোনালিসানেটের ওপর জমকালো সোনালি জরির কাজ। কালো ভেলভেটের সঙ্গে কালো লেসের ব্লাউজ এনেছিল বৈচিত্র্য। হাতভর্তি সোনালি চুড়ি।অনন্যা তারানা হালিমমিষ্টি সবুজ রঙের শাড়িটা ঐতিহ্যবাহী তবে তার সঙ্গে তিনি বেছে নিয়েছেন হাল আমলের অনুষঙ্গ। ব্যাগ আর গলার মালা দুটোই দারুণ।শার্টে স্মার্ট জাহিদ হাসানএই ঋতুতে এই রঙের শার্টই তো চাই। সাদামাটা সাজেই দিব্যি স্মার্ট জাহিদ হাসান।লেস নেটে দুজন শাবনূর ও মৌসুমীএকজন কালো, অন্যজন লাল-সবুজ। লেস আর নেটের বাহার ছিল দুজনের পোশাকেই। চঞ্চল চৌধুরী ও তিশাছাই ব্লেজার-সাদা শার্ট। এমন পোশাকে চঞ্চল চৌধুরীকে কমই দেখা যায়। বোঝা গেল, ক্যাজুয়াল আর ফরমাল দুই ধরনের পোশাকেই তিনি দারুণ স্বচ্ছন্দ।ভিন্ন ঢংয়ে পরা সাদা শাড়িতে তিশার জমকালো সাজ।লেসের পাড় মুনমুন ও নিপুনশাড়ি আর সাজের ধরন একদমই ভিন্ন। তবে দুজনারই শাড়ির পাড়ে সাদা লেস। লাল শিফনে ঝলমলে মুনমুন।আর সাদায় স্নিগ্ধ নিপুন।ট্যাটুর নকশায় জয়াহাতকাটা ব্লাউজের সঙ্গে কালো লেসের শাড়ি। অনুষ্ঠান উপলক্ষে জয়শ্রী কর জয়া হাতে এঁকেছিলেন কালো রঙের ট্যাটু। কানে ছিল লম্বা অ্যান্টিকের ঝুমকা। ফিটফাট আলিফছাই ব্লেজার আর কালো প্যান্টে ফিটফাট আলিফ। দারুণ দম্পতি আলমগীর রুনা লায়লাকালো স্যুটে ব্যক্তিময় আলমগীর।মেরুন লেসের শাড়িতে রুনা লায়লার জমকালো সাজ। উৎসবের রাতে এই দম্পতির মানানসই সাজ।সবুজে তানিশা দিহানসবুজের প্রাধান্য ছিল তানিশা ও দিহানের সাজে। কাঞ্জিভরম ও কাতানের পাড়ে ছিল সোনালি রঙের জমকালো কাজ। তাঁরা বেছে নিয়েছেন সোনার গয়না। হাতে ছিল শাড়ির সঙ্গে মিলিয়ে বটুয়া। তানিশার বেণিটা নজর কাড়ছিল বেশ। স্যুটে হাবিবুল বাশারপিনস্ট্রাইপ স্যুটে মাঠের বাইরেও নজরকাড়া হাবিবুল বাশার।রুমির টিকিপুরস্কার পাওয়ায় মজা করেই অরেফিন রুমির টিকিটা ধরে টান দিলেন তিশা। তবে বাহারি দাড়ির সঙ্গে বেশ মানিয়েই গেছে তা। সাদা সোনালি রিচিসাদা শাড়িতে জমকালো সোনালি কাজ। ম্যাজেন্টা রঙের কাতান ব্লাউজ। গলায় সাদা মুক্তার গয়না। খোঁপায় ছিল মাদা পাথরের কাঁটা। হাতে সাদা ক্লাচ।ফারিয়ার ব্যাগবাহার লম্বা কালো কামিজের সঙ্গে মিলিয়ে কালো লম্বা ক্লাচ। পোশাকটির গলায় পাথরের জমকালো কাজ। আঙুলে সাদা পাথরের আংটি।