সেতুর জন্য ১৫ বছর...
লোহাগাড়া উপজেলার অবহেলিত জনপদ জঙ্গল পদুয়া। উপজেলার শেষ সীমান্তে বান্দরবানের কাছের এ এলাকাটি শাকসবজির ভান্ডার হিসেবে বেশ পরিচিত। এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সুষ্ঠু যাতায়াতব্যবস্থার অভাবে এখানকার মানুষ শিক্ষা, চিকির্যাসাসেবা ও চিকির্যাসাসুবিধা থেকে বঞ্চিত।সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, কয়েক শ একর জমিতে কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শিম, মরিচ, আলুসহ বিভিন্ন মৌসুমি সবজির চাষ করেছেন। ফলনও হয়েছে বেশ। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় তাঁরা উর্যাপাদিত পণ্য সহজে বাজারজাতকরণ করতে পারছেন না। ফলে ফসলের ন্যায্য দাম তাঁরা পাচ্ছেন না। জানা যায়, বর্ষা মৌসুমে এখানকার মানুষ অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। খালের দুই পারের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। এমনকি লাশ দাফন করা পর্যন্ত অসম্ভব হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে কোনো রকমে মানুষ চলাচল করে।কৃষকেরা জানান, জঙ্গল পদুয়াবাসীর সবচেয়ে বড় দুঃখ চারাকূল খাল। এ খালের ওপর একটি সেতু নির্মিত হলে স্থানীয় জনগণের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। জানা যায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে চারাকূল খালের ওপর একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ১৫ বছর অপেক্ষায় থাকার পরও স্থানীয় বাসিন্দারা সেতুটি বাস্তবায়নের মুখ দেখেননি। স্থানীয় কৃষক মো. শাহজাহান ও আলমগীর বলেন, ‘সেতুটির অভাবে অসুস্থ রোগী পারাপার, কৃষিকাজসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ব্যাহত হয়।’ জঙ্গল পদুয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দাশ বলেন, ‘সেতু না থাকায় বর্ষাকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া-আসা করতে পারে না।’ লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক চৌধুরী জানান, জঙ্গল পদুয়া লোহাগাড়ার সবজি ভান্ডার। কিন্তু সেতুর অভাবে কৃষকদের উর্যাপাদিত পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটি নির্মিত হলে বান্দরবানের চিম্বুক থেকে আসা সড়কটি সরাসরি আরাকান সড়কের সঙ্গে যুক্ত হবে। এ ব্যাপারে পদুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী ও ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, ১৯৯৬-৯৭ সালে তর্যাকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে এ কাজ আর শেষ হয়নি। লোহাগাড়া উপজেলার প্রকৌশলী তসলিমা জাহান প্রথম আলোকে বলেন, ‘অর্ধনির্মিত সেতুটি সরেজমিনে পরিদর্শন শেষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’