সেদিন বলতে পারিনি, তুই এখন অনেক দূরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ কত দিন হলো তোর সঙ্গে যোগাযোগ নেই। সেটা হয়তো দুজনেরই মনে আছে। সেদিন মা-বাবা এসেছিলেন মেডিকেলে এক অসুস্থ মামাকে দেখতে। আমিও গিয়েছিলাম তাঁদের সঙ্গে। রংপুর মেডিকেলে যখন মামার পাশে বসেছিলাম, তখন মা আমাকে বলেছিলেন, ‘এখানে নাকি সে (তোর নাম ধরে) থাকে। কোথায় আছে এখন? ডাক না বাবা দেখা করে যাক।’ মায়ের কথা শুনে কী বলব, ভেবে পাচ্ছিলাম না। সেদিন আমার পিচ্চি ভাগনেটাও ছিল সঙ্গে। প্রসঙ্গ পরিবর্তন করে আমি তোর ব্যাপারটা লুকিয়েছিলাম।
মায়ের প্রশ্নের উত্তরটা সেদিন দিতে পারিনি। মাকে বলতে পারিনি, মা তোমার ছেলের সেই কাছের বন্ধুটি আজ আর নেই। সে অনেক দূরে। যেখানে যাওয়া যায় না, যাওয়ার চিন্তাও করা যায় না। তবু তোর কাছে একটা অনুরোধ, আমার জন্য নয়, আমার মায়ের জন্য হলেও একবার কাছে আসিস। অন্তত মা জানবে আমাদের বন্ধুত্বটা এখনো আছে।
মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর।