সেন্ট জেভিয়ার্স স্কুলে স্কাউট ক্যাম্প
পাহাড়তলীর সেন্ট জেভিয়ার্স স্কুল কাব স্কাউট গ্রুপের তিন দিনের বার্ষিক ক্যাম্প সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন মৈত্রী খেলাঘর আসরের সভাপতি মাহবুব আলম। শিক্ষক তাজুল ইসলামের সভাপতিত্বে স্কাউট ওন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মো. কাসেম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটের সম্পাদক শফি উল্লাহ। প্রধান শিক্ষিকা মেরী তপতীর সভাপতিত্বে মহাতাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি খোরশেদ আলম ভূঁইয়া ও মো. কবিরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা রেভা. ফাদার বেনোয়া। ক্যাম্পে ৩৬ জন কাব ও গার্ল-ইন-কাব এবং ১৫ জন কর্মকর্তা অংশ নেন। এবার মেহেদী হাসান শ্রেষ্ঠ কাব ও মেহেরাজ ফাতেমা শ্রেষ্ঠ গার্ল-ইন-কাব নির্বাচিত হয়। বিজ্ঞপ্তি।