সেন্ট জেভিয়ার্স স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের মাঝখানে গানের তালে নাচ করছে একদল লাল আর সাদা পরি। আরেক দল প্রজাপতি উড়ে বেড়াচ্ছে মাঠজুড়ে। ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গান ও নাচে বসন্তের রং। বসন্ত ঋতুতে হয়েছিল ভাষার লড়াই। তাই কিছুক্ষণ পর সেই পরি আর প্রজাপতিরা সোচ্চার হয়ে উঠল ভাষা রক্ষার দাবিতে। সবার মিছিল এসে শেষ হয় শহীদ মিনারে। বেজে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে এই মনোমুগ্ধকর প্রদর্শনী।গত ২৬ ফেব্রুয়ারি শহীদ শাহজাহান মাঠে সেন্ট জেভিয়ার্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি এ এম এম ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার পি. বেনোয়া। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরী তপতী।ক্রীড়া প্রতিযোগিতায় হাঁসদৌড়, ব্যাঙদৌড়, বেলুনদৌড়, বিস্কুটদৌড়, ক্যাঙারুদৌড়, লেজরক্ষা, বেলুনরক্ষা, তিন পায়ে দৌড়, ঠেলাগাড়ি, বানরের দৌড়, রশি লাফিয়ে দৌড়, শার্টদৌড়, আলু কুড়িয়ে দৌড়ের মতো ব্যতিক্রমী খেলাগুলো শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অভিভাবকেরাও উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে এ এম এম ইয়াহিয়া বলেন, সেন্ট জেভিয়ার্স স্কুল খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলছে। কিছুদিনের মধ্যে বিদ্যালয়ের নতুন ভবন চালু হলে শিক্ষার মান আরও নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।খেলা পরিচালনায় ছিলেন ম্যাথায়েচ গোমেজ, পারিজাত কুসুম বড়ুয়া ও লরেন্স বাড়ৈ। বিচারকের দায়িত্ব পালন করেন মো. হাবিবুর রহমান, নির্মল পাল প্রমুখ। অনুষ্ঠান ঘোষণায় ছিলেন শোভনা পারভীন। শারীরিক কসরত (ডিসপ্লে) পরিচালনায় ছিলেন দিলরুবা শাহনাজ চৌধুরী।