নগরের পাহাড়তলীতে অবস্থিত সেন্ট জেভিয়ার্স স্কুলের বার্ষিক স্কাউট ক্যাম্প ১২ সেপ্টেম্বর শেষ হয়। ১০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বার্ষিক স্কাউট ক্যাম্প উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরি তপতী। মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ফাদার টেরেন্স রড্রিক। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি কবিরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ছালমা আক্তার।
স্কাউট কার্যক্রমের মধ্যে ছিল পিটি পরিদর্শন, প্রতিভা অন্বেষণ, খেলাধুলা, বৃক্ষরোপণ, আনন্দ মেলা, দর্শনীয় স্থান পরিদর্শন ও মৌখিক সংবাদ প্রেরণ। ক্যাম্পে তানভির ইসলাম শ্রেষ্ঠ কাব ও সুমাইয়া রহমান শ্রেষ্ঠ গার্ল-ইন-কাব নির্বাচিত হয়। ক্যাম্পে ৭২ জন কাব ও গার্ল-ইন-কাব এবং ২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।