সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ের বার্ষিক বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৌতবিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ড. জয়নাব বেগম এবং চট্টগ্রাম মিউনিসিপাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ এ এইচ এম ফজলুল কাদের। বিদ্যালয়ের শিক্ষক ব্রাদার জয় পেরেরা, শিক্ষিকা মুনমুন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্য উন্মোচনে বিজ্ঞানের অবদানের কথা এবং স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।বিশেষ অতিথি বাংলাদেশে গ্রামাঞ্চলে বিজ্ঞান শিক্ষার প্রতি উদাসীনতাকে বাংলাদেশের জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। বিজ্ঞান মেলার আহ্বায়ক শিক্ষিকা ইসরাত জাহান সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।