সেন্ট প্ল্যাসিডস হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সেন্ট প্ল্যাসিডস হাইস্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ ব্রাদার মার্সেলের ২০তম মৃত্যুবার্ষিকীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৮ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন বান্দরবান ডন বক্স স্কুলের অধ্যক্ষ ব্রাদার সিলভেস্টার মৃধা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক সরওয়ার কায়সার, সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন, লায়ন মো. হুমায়ুন, ডমিয়েন কুইয়া ও কারেন্ট বুক সেন্টারের পরিচালক মোহাম্মদ মুবিন। ব্রাদার মার্সেল সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন আর্ট ক্লাসসমূহের পরিচালক শওকত জাহান।
প্রতিযোগিতায় প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের ৩০ অক্টোবর বার্ষিক চিত্র প্রদর্শনীতে পুরস্কার প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।