সেন্ট মার্টিন রুটের প্রমোদতরীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী প্রমোদতরীতে পৃথক অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ দল অতিরিক্ত যাত্রী বহনের দায়ে প্রমোদতরী এলসিটি কাজলের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। অপরদিকে, ১৬ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি প্রতিনিধি দল টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী প্রমোদতরীতে তল্লাশি চালিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে এলসিটি কুতুবদিয়া ও ঈগল-১-কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেন।