সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমবায় সমিতির তিন বছর মেয়াদি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা মো. শামসুল আলম কুতুবী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি রশিদ আহমদ, সহসভাপতি মো. ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ছৈয়দ আলম। সমিতির তিনটি সদস্য পদের মধ্যে দুটিতে মো. আমিন উল্লাহ ও মো. ইসমাইল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর সদস্য (পদাধিকারবলে) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ।—টেকনাফ প্রতিনিধি