সেন্ট মার্টিন সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন রেডিও নাফ-এর কর্মীরা। গত ২৮ জানুয়ারি থেকে তাঁরা সৈকত পরিচ্ছন্নতার সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন। একই সময় প্রবাল-শৈবাল ও পাথর আহরণ না করতে লোকজনকে সচেতন করা হবে।
সৈকত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কমিউনিটি রেডিও নাফের স্টেশন ম্যানেজার মো. সিদ্দিক হোসেন। উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, রেডিও নাফের সেন্ট মার্টিন প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, ব্যবসায়ী মোহাম্মদ আমিন প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযানে পর্যটকেরাও অংশ নেন।
রেডিও নাফের পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশের সব কমিউনিটি রেডিওর মূল লক্ষ্য হলো মানুষের উপকার হয় এ ধরনের সেবামূলক কার্যক্রম সম্প্রচার করা। কমিউনিটি রেডিও নাফ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা ও যেকোনো ধরনের সচেতনতামূলক বার্তা গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।