সেন্ট মার্টিন সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসন ও কক্সবাজার সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটির আয়োজনে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে সপ্তাহব্যাপী সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গত বুধবার থেকে শুরু হয়েছে। ওই দিন সকাল ১০টায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

প্রথম দিন অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল হাশেম, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ, পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিয়াউল করিম, ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান, ইউপি সদস্য আবদুর রব, আবু বক্কর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সার্ভিস বোট মালিক সমবায় সমিতির সভাপতি রশিদ আহমদ, সাধারণ সম্পাদক মো. ছৈয়দ আলম, সেন্ট মার্টিন হাটবাজার সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য আবদুর রহমান, রেডিও নাফ টেকনাফের স্টেশন ম্যানেজার ছিদ্দিক হোসেন, সেন্ট মার্টিনের ইনচার্জ সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

এ ছাড়া অভিযানে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি দ্বীপে বেড়াতে আসা পর্যটক, সৈকতের কর্মী ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন অংশ নেন। পাশাপাশি আবাসিক হোটেল ও রেস্তোরাঁর সামনে ময়লা-আবর্জনা ফেলার জন্য শতাধিক ঝুড়ি স্থাপন করা হয়েছে। এ অভিযান ১৪ মার্চ পর্যন্ত চলবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে আসা পর্যটকের সুবিধার্থে জেটি এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য শতাধিক ঝুড়ি স্থাপন করা হয়েছে। এতে এলাকার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে।