প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের অধীনে ২৫ এপ্রিল, ২০১২ থেকে যাত্রা শুরু করেছে ‘সেন্টার ফর জেনোসাইড স্ট্যাডিজ’। সমপ্রতি সেন্টারের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ‘সেন্টার ফর জেনোসাইড স্ট্যাডিজ’-এর জন্য একটি লোগো নির্মাণের প্রতিযোগিতা ঘোষণা করেছেন। প্রতিযোগিতাটি দেশে ও বিদেশে আগ্রহী সবার জন্য উন্মুক্ত। বিজয়ী লগটি সেন্টারের সব অনুষ্ঠানে, ব্যানারে এবং প্রয়োজনীয় নথিপত্রে ব্যবহার করা হবে। প্রতিযোগীকে অবশ্যই নিজস্ব নকশা জমা দিতে হবে। কোনো প্রতিলিপি গ্রহণযোগ্য হবে না। নকশার মূল আকার দুই গুন দুই সে.মি.। জমা দেওয়ার সময় ১৫ গুন ১৫ সে.মি. আকারে নকশার সঙ্গে প্রতিযোগীর নকশা অভিমত, নিজের নাম, পেশা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ই-মেইল পাঠাতে হবে। পাঠানোর শেষ তারিখ: ৩০ জুলাই, ২০১২।