সেন্ট্রাল পাবলিক কলেজ মেঘলা বিতর্ক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘২০২০ সালে এ দেশের জনসংখ্যা হবে ২৮ কোটি, মানুষের জন্য দেশকে উপযুক্ত করে গড়ে তুলতে মেধাভিত্তিক সমাজের বিকল্প নেই। এ জন্য শিক্ষার্থীদের সৃজনশীলচর্চা বাড়াতে হবে। তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’ মেঘলা আয়োজিত দুদিনব্যাপী বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম। সেন্ট্রাল পাবলিক কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মইনউদ্দিন তুহিনের সভাপতিত্বে ও মমতাজ সুলতানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, অধ্যক্ষ চৌধুরী মহিউদ্দিন ও মেঘলার সভাপতি ম. মাহমুদর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন আলাউদ্দিন ভূঁইয়া।