সেন্ট্রাল ভয়েস অব রাউজানের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরী বলেছেন, বিতর্কের মাধ্যমে তরুণসমাজকে যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ শিক্ষার্থীরাই তর্ক-বিতর্কের মাধ্যমে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে।
গত ৩০ এপ্রিল সেন্ট্রাল ভয়েস অব রাউজান আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা’–এর সমাপনী অনুষ্ঠানে মো. মুসলিম চৌধুরী এসব কথা বলেন। রাউজানের উপজেলা সদরের এ কে এম ফজলুল কবির চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল ‘যুক্তি আর মাতৃভাষাতে শাণিত হোক মেধা ও মনন’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন রাউজান কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রশিদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান প্রমুখ।
গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় রাউজানের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিদ্যুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে মহামুনি অ্যাংলো-পালি উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে চট্টগ্রাম বিদ্যুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারিয়া মাশহুরা রাহিমা। বিজ্ঞপ্তি