সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট্রাল লায়ন্স ক্লাবের নিয়মিত সাধারণ সভা ক্লাবের প্রেসিডেন্ট আলাউদ্দিন আল-আজাদের সভাপতিত্বে ১০ আগস্ট নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি শেখ ইজাবুর রহমান। এতে বক্তব্য দেন কে পি দাশ, এম এস আলম, এম এ সামাদ খান, এস কে বসাক, নূরুল ইসলাম, দুলাল দাশ, জাফর আহমদ, হাসান মাহমুদ, খুরশীদ আনোয়ার চৌধুরী, মোস্তফা কামাল পাশা, বেলাল উদ্দিন চৌধুরী, নাজমুল কবীর প্রমুখ।
সভায় বিগত সভার গৃহীত প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়। এর মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, ছাত্রছাত্রীদের চোখ পরীক্ষা, রক্তের গ্রুপিং, ফ্রি খতনা ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প আয়োজন ইত্যাদি। এ ছাড়া সভায় আগামী ৩০ সেপ্টেম্বর ক্লাবের চার্টার নাইট উদ্যাপনের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।