সেন্ট্রাল শপিংয়ে কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে ২ ডিসেম্বর শুরু হয়েছে কম্পিউটার মেলা। সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি এর আয়োজন করেছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। মেলার উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি আবু সুফিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কম্পিউটার সোর্সের সিওও এস এম আউয়াল পাশা, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন, মো. শাখাওয়াত হোসেন, মোহাম্মদ নওশাদ চৌধুরী, আনিসুর রহমান প্রমুখ। মেলায় ১৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে কুইজ উৎসব, সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ ও বিভিন্ন পণ্যের ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।