এপ্রিলের ১২ থেকে ১৪ তারিখ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হয়ে গেল মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সম্মেলন ‘কালকাতা অ্যানুয়াল রিসার্চ অ্যান্ড মেডিকেল ইন্টারন্যাশনাল কংগ্রেস’ বা কার্মিকের দ্বিতীয় সম্মেলন। এতে বাংলাদেশের শিক্ষার্থীদের ১৩ সদস্যের একটি দল অংশ নেয়।শিক্ষার্থীরা হলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে শেখ মাহমুদ হাসান, অভিজিত লৌহ ও রজত দাশগুপ্ত; স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে অনুরাজ বিশ্বাস, ফয়সাল আহমেদ ও আসিফ ইমরান; শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে অনিন্দিতা ঘোষ, নাইমা আফরোজ, সায়েম আরাফাত হোসেন, সৈয়দ নুরুল আজিজ; সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে ফাহাদ হোসেন এবং বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে নুসরাত জাহান ও ফাইজান বিন আজাদ।ইন্ডিয়ান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে সারা বিশ্বের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী রবিন ওয়ারেন। ওখানে ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশন নামে দুটি সেগমেন্ট ছিল। সেখানেও ছিল প্রতিযোগিতা। বিস্ময়কর হচ্ছে, পোস্টার প্রেজেন্টেশনে তিনটি পুরস্কারই পান বাংলাদেশের প্রতিযোগীরা। শেখ মাহমুদ হাসান এতে প্রথম হন, অভিজিত লৌহ ও অনুরাজ বিশ্বাস যৌথভাবে দ্বিতীয় হন।শেখ মাহমুদ হাসান বলেন, ‘এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। জীবনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে এসেই পুরস্কার জিতব, তা-ও আবার প্রথম পুরস্কার, ভাবতেও পারিনি।’