সেবায়েত ও পুরোহিত কল্যাণ সংস্থার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি আইন ২০১২ এর খসড়া প্রস্তাব বাতিলের দাবিতে বাংলাদেশ সনাতনী মঠ, মন্দির আশ্রমের সেবায়েত ও পুরোহিত কল্যাণ সংস্থা ৭ নভেম্বর বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছে। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতনী মঠ, মন্দির আশ্রমের সেবায়েত ও পুরোহিত কল্যাণ সংস্থার আহ্বায়ক জহর লাল চক্রবর্তী, সদস্য সচিব স্বপন ভট্টাচার্য, বিজয় চক্রবর্তী, তপন চক্রবর্তী, জুয়েল দেবনাথ, সজলানন্দ গিরি মহারাজ, সূর্যানন্দ দেব ব্রহ্মচারী, শম্ভুনাথ মিত্র মহারাজ, ভোলানন্দ ব্রহ্মচারী, সেবানন্দ অবদুত। বিজ্ঞপ্তি।