সেবিকা কীভাবে সামলাবেন কঠিন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

চিকিৎসাসেবার ক্ষেত্রে সেবিকাদের অবদান নতুন করে বলার কিছু নেই। পরিবার, সংসার বা নিত্যদিনের নানা ঝামেলা সামলিয়ে তাঁরা নিজের কাজ দায়িত্বের সঙ্গে করে যান। কিন্তু কখনো কখনো কাজের ক্ষেত্রে কঠিন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতি হলে কীভাবে তাঁর মোকাবিলা করবেন?
অগ্রাধিকার নির্বাচন করুন, উপস্থিত বুদ্ধি বড় প্রয়োজন
অনেক উদ্বেগ ও দুশ্চিন্তায় সেবিকাকে হড়বড় করতে দেখা যায়, অনেক সময় হতবুদ্ধি হতে হয়। সে ক্ষেত্রে কোন কাজ আগে করা চাই, তা বেছে নেওয়া ভালো—খাটাতে হয় উপস্থিত বুদ্ধি। সমস্যা সমাধান হয়ে যাবে।
নিজের নম্রতার প্রতি বিশ্বাস থাকা চাই
হয়তো একই পরিস্থিতিতে আগেও পড়েছেন। তখন কীভাবে সেটি সামলেছেন, তা মনে করুন। সেই সমস্যা পেরোতে আমাদের নিজের ভেতরের শক্তি প্রয়োগ করেছিলেন। এখন যে সমস্যার মুখোমুখি হয়েছেন তা বিশ্লেষণ করুন, এরপর একে সমাধানে আত্মশক্তিকে কাজে লাগান। সব সময় আপনার ভেতরের শক্তি প্রবল হয়ে আপনাকে সমস্যা উত্তরণে সাহায্য করবে।
নিজের জয়কে আগাম বুঝে নিন

আপনার সাফল্য পূর্বানুমান করুন। সফলতাকে মনশ্চক্ষে দেখুন। ইতিবাচক দৃষ্টিতে দেখুন নিজের জীবনকে, এগিয়ে যাওয়াকে—জয় হবেই।

ক্ষমা করুন এবং ভুলে যান

অতীতের যেসব অভিজ্ঞতা আপনার মনে খুব বেদনা দিয়েছিল, যে মানুষেরা আপনাকে অনিচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে আঘাত করেছিল, ক্ষমা করে দিন তাদের, এসব ভুলে যান। অতীতের এসব বোঝা তো আপনাকেই বহন করতে হবে, তাই একে ক্ষমা করে দিয়ে ভুলে যান এবং সামনে এগিয়ে যান। অতীতের এসব আঘাতকে ভুলে না গেলে, ক্ষমা না করলে, এদের সঙ্গে সম্পর্কিত ভবিষ্যতের সমস্যাগুলো সামলাবেন কী করে? কারও বা কোনো কিছুর ওপর, আক্রোশ থেকে গেলে ব্যক্তি মানুষ হিসেবে বেড়ে ওঠা কঠিন হবে।

সাহায্য পেলে, অবলম্বন পেলে স্বাগত জানান

কোনো মানুষই বিচ্ছিন্ন দ্বীপ নয়। কোনো মানুষই চির জীবনের জন্য একা থাকতে পারে না, বিজ্ঞজনের বচন। আছে পরিবার, স্বজন, বন্ধু—যারা কোনো সংকটময় পরিস্থিতিতে অবলম্বন হিসেবে দাঁড়ায়। আত্মগরিমা যেন এই অবলম্বন নেওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়। নিজের ভাব ও সমস্যা অন্যের সঙ্গে ভাগাভাগি করলে বোঝা অনেকটাই হালকা হয়। সংকট পরিস্থিতিতে তাদের পরামর্শ প্রয়োজন হতে পারে। তাই অন্যদের কাছে নিজের দুয়ার যেন খোলা থাকে। 

নিজের খেয়াল রাখুন

সেবিকাদেরও নিজেদের খেয়াল রাখা উচিত। রোগীদের পরই, নিজের খেয়াল যেন পায় অগ্রাধিকার। কর্মস্থলে কাউকে গালমন্দ করে বা দুর্ব্যবহার করে নিজেকে অতিরিক্ত চাপে ফেলা ঠিক না। নিজে সময়মতো খাবেন পুষ্টিকর খাবার, শরীরচর্চাও করবেন। বিরতি নিন। বিলাস করুন। যেসব কাজ করলে ভালো লাগবে সেগুলো করে নিজেকে শিথিল করুন। সেসব স্থানে গেলে মন ভালো লাগে, যাদের সংস্পর্শে এলে ভালো লাগে, এদের মধ্যে যান। জীবনে এ রকম আনন্দময় কিছু মুহূর্ত পেলে, পছন্দের মানুষের মধ্যে গেলে জীবন হবে সজীব ও উজ্জীবিত। আপনার অগোচরে এদের মাধ্যমে পাবেন নতুন জীবনীশক্তি।

লেখক: পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম হাসপাতাল।