সেভ আওয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারী উপজেলার আমান বাজারের সেবাধর্মী সংগঠন সেভ আওয়ার সোসাইটির উদ্যোগে এলাকার দুস্থ মানুষদের মধ্যে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি পালন করা হয়। শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এম ওয়াই এফ পারভেজ। সভায় বক্তব্য দেন ইয়াছিন সেলিম, জাফরউল্লাহ, ইসরাত সাহেদা, কামরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।