সেভ আওয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর আমান বাজারের সামাজিক সংগঠন সেভ আওয়ার সোসাইটির উদ্যোগে ২৭ নভেম্বর দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আমান বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এম ওয়াই এফ পারভেজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গোলাম মওলা, মনজুর আলম, মো. ইয়াছিন সেলিম, শওকতুল ইসলাম, ফজলে আহম্মদ, মোজাহের ইসলাম, জাহেদ মুল্লুক ও সৈয়দ মনির। বিজ্ঞপ্তি।