সেমুতাং গ্যাস ক্ষেত্রের গ্যাস পার্বত্য চট্টগ্রামে সরবরাহের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমুতাং গ্যাস ক্ষেত্রের গ্যাস পার্বত্য চট্টগ্রামে সরবরাহের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) নেতারা। খাগড়াছড়ির দীঘিনালায় ২৪ নভেম্বর যুব ফোরামের কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশে বক্তারা পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধেরও দাবি জানান। পাশাপাশি পঞ্চদশ সংশোধনী বাতিল করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা কাউন্সিল উদ্বোধন করেন। গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি শান্ত বীর চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রেবিন চাকমা, বাঘাইছড়ি উপজেলা সভাপতি চিক্কোধন চাকমা, পিসিপির জেলা সাধারণ সম্পাদক উমেশ চাকমা, দেবদন্ত চাকমা, বিধান চাকমা প্রমুখ। সমাবেশ শেষে বিধান চাকমাকে সভাপতি, আলো জীবন চাকমাকে সাধারণ সম্পাদক ও রিপন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের কমিটি ঘোষণা করা হয়।